হোম > সারা দেশ > রাঙামাটি

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে শুরু প্রবারণা পূর্ণিমা

রাঙামাটি প্রতিনিধি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা রাঙামাটিতে শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বর্ণিল ধর্মীয় আয়োজন ও পুণ্যার্থীদের সমাগমে রাঙামাটিতে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। আজ শুক্রবার সকালে রাঙামাটি সদর উপজেলার বালুখালী এলাকার তপোবন অরণ্য কুটিরে সমবেত হন হাজারো বৌদ্ধ নর-নারী। পুণ্যার্থীদের প্রার্থনা আর ‘সাধু, সাধু, সাধু’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো কুটির প্রাঙ্গণ।

অনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধ প্রতিবিম্ব দানসহ নানা পুণ্যকর্ম সম্পাদন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। দূর-দূরান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে সংঘপ্রধান হিসেবে উপস্থিত থেকে পুণ্যার্থীদের পঞ্চশীল প্রদান ও ধর্মদেশনা দেন বনভান্তের শিষ্য সংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের।

অনুষ্ঠান শুরুতে দেশের মানুষের মঙ্গল কামনায় সমবেত ভাবনা ও প্রার্থনা করা হয়।

দীর্ঘ তিন মাসের প্রথাগত বর্ষাবাস (উপাসনা ও ধ্যান)—শেষে বৌদ্ধ ভিক্ষুরা মানবকল্যাণে ধর্ম প্রচারে বের হবেন। আগামী ২৫ অক্টোবর উদ্‌যাপিত হবে মূল প্রবারণা পূর্ণিমা। এ শুভ তিথির পরদিন থেকেই শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় আয়োজন মাসব্যাপী ‘কঠিন চীবর দান’ উৎসব।

পাপমোচন, মৈত্রী ভাব এবং জগতের সব প্রাণীর সুখ-শান্তি কামনায় প্রবারণা পূর্ণিমাকে ঘিরে পাহাড়জুড়ে ছড়িয়ে পড়েছে ধর্মীয় আবহ ও উৎসবের আমেজ।

পাহাড়ে অস্থিরতায়, পর্যটন খাতে ধস

শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধা বেলা অবরোধের ডাক

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার

সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ

কাপ্তাই হ্রদে পেটে পাথর বাঁধা জেলের মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে হাতির আক্রমণে স্বামীর মৃত্যু: ছয় মাস পর ক্ষতিপূরণের চেক পেলেন স্ত্রী

রাঙামাটিতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী

রাঙামাটি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ