হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা। ছবি: আজকের পত্রিকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী কলেজ মাঠে জানাজার আয়োজন করা হয়। ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা এর আয়োজন করে।

গায়েবানা জানাজায় ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাফেজ মো. নুরুজ্জামান, রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির, অফিস সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন ও অর্থ সম্পাদক জহির রায়হান প্রমুখ।

বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, অন্যায় এবং আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির আপসহীন অবস্থান ভবিষ্যতেও সংগ্রামীদের প্রেরণা জোগাবে।

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু

ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা, জামায়াতের চার কর্মী আটক

জয়পুরহাটে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১১

টাকা আছে সন্দেহে গোদাগাড়ী উপজেলা জামায়াত আমিরের গাড়িতে তল্লাশি

রাজশাহীতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, জামায়াত-শিবিরকে সন্দেহ ভুক্তভোগীর

রাজশাহীতে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার

মাদকের চালান বন্ধ ও পানি চান ভোটাররা

শিক্ষার্থীকে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি

রাজশাহীতে ২৪টি ককটেল ও ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার

ফেসবুকে ‘দাঁড়িপাল্লার জয় হবে’ লেখা পোস্ট, ছাত্রদল নেতাকে বহিষ্কার