হোম > সারা দেশ > রাজশাহী

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থী প্রাণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে পিকআপের ধাক্কায় মানসুরা আক্তার (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটো ভ্যানের চালক। 

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার মালাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী উপজেলার মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের মুয়াজ্জেম হোসেনের মেয়ে ও মোকামতলা বালিকা বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী। 

স্থানীয়রা জানান, সকাল ১০টায় মালাহার থেকে অটো ভ্যানে মোকামতলায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য রওনা দেয় মানসুরা। ভ্যানটি মোকামতলার উদ্দেশে রওনা দিতেই পেছন থেকে আসা একটি পিকআপ অটো ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মানসুরা। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। আহত অটো ভ্যানচালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আমি এখনো কিছু জানি না। আমাদের কাছে কোনো তথ্য আসেনি।’

সেদ্ধ হচ্ছে না টিসিবির ডাল

এবার চলবে না ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন

শিক্ষিকার মৃত্যুর খবরে শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত দুই পরিবারের পাশে এমপি ফজলে হুদা

‘আপনি রুম খুলে দেবেন কি না, না হলে নিজে গিয়ে তালা ভেঙে ফেলব’—প্রাধ্যক্ষকে হলের ছাত্রদল সভাপতি

বনপাড়া পৌরসভায় প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীর বিল নেপালপাড়া গ্রামকে মৌপতঙ্গের জন্য ‘পরাগবান্ধব এলাকা’ ঘোষণা

রাজশাহীতে অটোরিকশাচালক হত্যা মামলায় ৮ জন গ্রেপ্তার

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বাঘায় গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ স্বপন ব্যাপারীর ৩৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি, মামলা

‘তথ্য অধিকার আইন বাস্তবায়ন হলে রাষ্ট্রে জবাবদিহি বাড়বে’