হোম > সারা দেশ > পাবনা

রেলওয়ে আন্ত বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনায় ঈশ্বরদীর পাকশী মাঠে বিভাগীয় রেলওয়ে ক্রীড়া সংস্থার আন্ত বিভাগীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। দেশের চারটি রেলওয়ে অঞ্চল এতে অংশগ্রহণ নিচ্ছে। আজ বুধবার রাজশাহী আঞ্চলিক রেলওয়ে ক্রীড়া সংস্থা ও পাকশী বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস।

উদ্বোধনের অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। খেলায় রেলওয়ের চারটি আঞ্চলিক ক্রীড়া দল অংশ নিচ্ছে। এগুলো হলো–রাজশাহী, পাকশী, লালমনিরহাট ও সৈয়দপুর ক্রীড়া সংস্থা।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদের সভাপতিত্বে ও বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।

বক্তব্য দেন–লালমনিরহাট রেলওয়ের ডি আর এম মো. আব্দুস সালাম, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পাকশী রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোরশেদ আলম প্রমুখ।

উদ্বোধনী খেলায় পাকশী বনাম রাজশাহীর মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামী ১৩ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা