হোম > সারা দেশ > রাজশাহী

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

এই গোয়ালঘর থেকেই চুরি হয়েছে তিনটি গরু। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের আক্কেলপুরে এক কৃষকের বাড়ির ইটের দেয়াল ভেঙে গোয়ালঘর থেকে তিনটি ষাঁড় চুরি হয়েছে। শুধু তাই নয়, ওই সময় বাড়ির উঠানে রাখা একটি মোটরসাইকেলের তার ছিঁড়ে বিকল করে এর ট্যাংকি থেকে তেলও বের করে নিয়ে যায় চোরেরা।

সোমবার দিবাগত রাতে (২৩ ডিসেম্বর) ঘটনাটি ঘটেছে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের মাঠপাড়া এলাকায়।

ক্ষতিগ্রস্ত কৃষক ফেরদৌস ইসলাম (৩৫) ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। চুরি যাওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানান তিনি।

ভুক্তভোগী কৃষক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন ফেরদৌস ইসলামের মা আসমা বেগম। তাঁর চিৎকার শুনে ফেরদৌস ঘুম থেকে উঠে দরজা খুলে দেন। পরে গোয়ালঘরে গিয়ে তিনি দেখতে পান, ভেতরে বাঁধা তিনটি গরু নেই। গোয়ালঘরের দেয়ালের ইট ভাঙা অবস্থায় রয়েছে। বাড়ির উঠানে রাখা মোটরসাইকেলটিও পড়ে ছিল বিকল হয়ে।

ফেরদৌস বলেন, ‘অনেক কষ্ট করে গরুগুলো লালন পালন করছিলাম। আগামী কোরবানির ঈদে বিক্রি করতাম। চোরেরা বাড়ির ইটের দেয়াল ভেঙে তিনটি ষাঁড় গরু নিয়ে গেছে। যাওয়ার সময় তাঁরা মোটরসাইকেলটির তেলও নিয়ে গেছে। আমি পুলিশকে জানিয়েছি।’

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা জানিয়েছেন, ভুক্তভোগী কৃষক লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড