হোম > সারা দেশ > রাজশাহী

বাবার সঙ্গে মাছ ধরার উৎসবে গিয়ে যুবকের মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় বাবার সঙ্গে ‘বাউত উৎসবে’ মাছ শিকারে গিয়ে রতন আলী (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার রহুলবিলে এই ঘটনা ঘটে।

রতন আলী ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিক চক পূর্বপাড়া গ্রামের হোসেন প্রামাণিকের ছেলে। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছেন।

রতন আলীর মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মন্ডতোষ ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফসার আলী মাস্টার। তিনি বলেন, ‘বাউত উৎসবে রহুলবিলে পলো দিয়ে মাছ শিকার করতে গিয়েছিলেন বাবা-ছেলে। এ সময় রতন অসুস্থ হয়ে পড়ে মারা যান।’

স্থানীয় লোকজন জানান, প্রতিবছরের মতো আজ মঙ্গলবার রহুল বিলে মাছ ধরার বাউত উৎসব শুরু হয়। এতে বিভিন্ন এলাকা থেকে জাল, পলোসহ বিভিন্ন উপকরণ নিয়ে মাছ ধরতে নামেন শত শত শৌখিন মাছ শিকারি। খবর পেয়ে সেখানে পলো নিয়ে মাছ ধরতে যান রতন ও তাঁর বাবা হোসেন প্রামাণিক।

আজ সকালে পানিতে নেমে পলো দিয়ে মাছ শিকার করতে নামেন রতন ও তাঁর বাবা। পানিতে পলো দিয়ে মাছ শিকার করা অবস্থায় হঠাৎ পানির মধ্যে লুটিয়ে পড়েন রতন। এ সময় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান স্থানীয় লোকজন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘নির্বাচন সংক্রান্ত একটি মিটিংয়ে রাজশাহী আছি। বিষয়টি আমি খোঁজ নেব।’

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’

বাড়িতে একা থাকতেন বিধবা, ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

উন্নয়নের ভোগান্তিতে রাজশাহী

জমি নিয়ে বিরোধে ২ চাচাতো ভাইয়ের মারামারিতে ১ জন নিহত