হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, কৃষক নিহত

বগুড়া প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে মুকুল হোসেন (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষক মারা যান।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামে এই সংঘর্ষ হয়। নিহত মুকুল হোসেন একই এলাকার বাছেদ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল। তিনি জানান, গড়েরবাড়ি গ্রামে মুকুল হোসেনের সঙ্গে আট শতাংশ জমি নিয়ে একই গ্রামের আনোয়ারুল মাস্টারের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে মুকুল হোসেন বিরোধপূর্ণ জমি দখল নিতে যায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে মুকুল হোসেনসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়। পরে তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে মুকুল হোসেন মারা যান।

ওসি বলেন, এ ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন মেঘা মণ্ডল ও সবুজ মণ্ডলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ প্রহরায় তাদের চিকিৎসা চলছে। মুকুল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা