হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রস্তুত করা হচ্ছে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এবার নগরীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

আজ বুধবার এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে। এতে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে। ঈদের দিন সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশুপরিবার, শিশুপল্লি, শিশুসদন, ছোটমণি নিবাস, শিশুবিকাশ কেন্দ্র, সেফহোম এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

পরিচ্ছন্নতাকর্মীরা যেন দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করতে পারেন, সে জন্য যেখানে-সেখানে বর্জ্য না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ইফতার পার্টিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ, ভিডিও ভাইরাল

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ সাবেক মেম্বারের বিরুদ্ধে

রাজশাহীতে ৩০৫ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

নওগাঁয় গলায় ওড়না প্যাঁচানো ঝুলছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী স্কুলছাত্রীর লাশ

ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

রাজশাহীতে আলাউদ্দিন হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

বাঘায় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩