হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় সজল দাস (৪৫) নামে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সজল দাস শেরপুর উপজেলার দক্ষিণ শাহপাড়া গ্রামের গয়েন দাসের ছেলে। 

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, সজল দাস ছয় মাসের সাজাপ্রাপ্ত হয়ে ২০২২ সালের সালের ১৪ ডিসেম্বর থেকে বগুড়া জেলা কারাগারে বন্দী। গতকাল রাত ৯টার দিকে তিনি নিজ ওয়ার্ডে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আজ সোমবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। 

 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা