হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি

ওসি মো. মিলাদুন নবী। ছবি: সংগৃহীত

বিভিন্ন অভিযোগে বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিলাদুন নবীকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান ২৮ আগস্ট ওসি মিলাদুন নবীকে পুলিশ অফিস বগুড়ায় সংযুক্ত করার আদেশ দিয়েছেন।

ওসি মিলাদুন নবী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহার আদেশে উল্লেখ করা হয়েছে, মিলাদুন নবী সোনাতলা থানায় কর্মরত থাকাকালে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ—ধর্তব্য অপরাধের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রুজু না করা, অপরাধীদের ব্যবহৃত পুলিশ কালারের পিক-আপ রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকলেও অপরাধী শনাক্ত করতে গাড়ির মালিকানা যাচাইয়ের জন্য বিআরটিএর সঙ্গে যোগাযোগ না করা, প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে ব্যর্থ হওয়া ছাড়াও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানে অনিয়ম সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে তাঁকে ওআর সদর, পুলিশ অফিস বগুড়ায় সংযুক্ত করার আদেশ দেওয়া হলো।

ওসি মিলাদুন নবী বলেন, ‘এ ধরনের আদেশ হয়েছে। বগুড়ার পুলিশ সুপার আরেকটি আদেশ করার পর দায়িত্ব হস্তান্তর করব।’

শিশুকে কোলে নিলেন ইউএনও, পরীক্ষা দিলেন মা

পাওনা টাকা নিয়ে বিরোধ: ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ

নিয়োগে ঘুষের অভিযোগে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

৩০ ফুট উঁচু মই থেকে পড়ে আহত ফায়ার সার্ভিসের গাড়িচালক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১৯ কোটির ভবনও চক্রের পেটে

সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে: শিবির সভাপতি সাদ্দাম

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে বাধ্য করার অভিযোগ, আদালতে মামলা

রাজশাহীতে ৮ ঘণ্টা রেলপথ অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: রেলওয়ে