হোম > সারা দেশ > রাজশাহী

ভুয়া পুলিশ পরিচয়ে তেল সংগ্রহের চেষ্টা, যুবককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ফিলিং স্টেশনে যুবককে জরিমানা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে নিয়ম ভঙ্গ করে ভুয়া পুলিশ পরিচয়ে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টার দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার নগরীর কুমারপাড়া এলাকার গুল গফুর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম তৌহিদুর রহমান। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান পুলিশের ভুয়া পরিচয় দিয়ে গুল গফুর পেট্রলপাম্প থেকে নিয়ম ভঙ্গ করে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন। বিষয়টি সবার নজরে এলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে দণ্ড দেওয়া হয়।

অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই তাঁকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৯২ (১) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেছেন। প্রতারণা ও অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে রামেকে আরও তিন শিশুর মৃত্যু, ভর্তি ২৫

রাজশাহীতে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল শুরু

রাজশাহীতে আন্তজেলা ডাকাত চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর উপহারের অটোরিকশা পেয়ে খুশি টুলি বেগম

রামেক হাসপাতালে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

রাস্তায় পড়ে ছিল স্কচটেপ মোড়ানো লাইটার, রিভলবার ভেবে চাঞ্চল্য

স্থবির রাবির সাংস্কৃতিক অঙ্গন

রাজশাহীতে সাংবাদিককে মারধর করলেন বিএনপির নেতা-কর্মীরা

খরচ তুলতে না পারায় বন্ধ রাবির ই-কার সেবা