হোম > সারা দেশ > রাজশাহী

রাতে নিখোঁজ সকালে ফসলি মাঠে মিলল যুবকের লাশ

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে ফসলি মাঠ থেকে সুদেব (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার মাসিন্দা কালিগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হন ওই যুবক। 

নিহত যুবক উপজেলার মাসিন্দা কালিগঞ্জ গ্রামের বসুদেবের ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুদেব বাড়ি থেকে স্থানীয় মোড়ের উদ্দেশে বের হন। রাতে বাড়ি না ফেরায় সুদেবকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি। সকালের দিকে পার্শ্ববর্তী মাসিন্দা এলাকার ফসলি মাঠে সুদেবের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে তানোর থানায় নিয়ে যায়। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর