হোম > সারা দেশ > রাজশাহী

রাবি সাংস্কৃতিক জোটের ২ দাবি

রাবি সংবাদদাতা

রাবি সাংস্কৃতিক জোটের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য মহড়াকক্ষ ও পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়নের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জোটের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সভাপতি নাছিম আহমেদ। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করছে। কিন্তু আসন্ন রাকসু নির্বাচনের কারণে রাকসু ভবনে থাকা আমাদের কার্যালয় ছেড়ে দিতে হচ্ছে। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানালেও আশ্বাস ছাড়া কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

নাছিম আহমেদ বলেন, ‘আগামীকাল উপাচার্য বরাবর আবারও স্মারকলিপি দেব। পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের সাধারণ সম্পাদক মিজান শেখসহ রাবি থিয়েটার (বিথিরা), রাবি ড্রামা অ্যাসোসিয়েশন, তীর্থক, সমকাল নাট্যচক্র, অ্যাসোসিয়েশন ফর কালচার অ্যান্ড এডুকেশন, স্বননের নেতারা।

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’

বাড়িতে একা থাকতেন বিধবা, ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

উন্নয়নের ভোগান্তিতে রাজশাহী