হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে ছাত্র ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি 

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে আজ বুধবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে ছাত্রকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম কালু (২৭) নামের এক মাদ্রাসাশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আব্দুর রহিম বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও নাটোর সদর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যার পরে মাদ্রাসাশিক্ষক আব্দুর রহিম তাঁর এক ছাত্রকে ধর্ষণ করেন। পরে শিশুটিকে তাঁর বাবা নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ওই বছরের ২১ মে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, চার বছর ধরে মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আসামি আব্দুর রহিম কালুর উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাকসুর মেয়াদ শেষ, ভোট কবে ঠিক নেই

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৪৩ পরিবার পেল ক্ষতিপূরণ

রাজশাহীতে ক্যারম খেলা নিয়ে তরুণ হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন

গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা চায় কলেজ কর্তৃপক্ষ

রাজশাহীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে, পুনর্বাসন করা হবে হকারদের: রাসিক প্রশাসক

রাজশাহীতে সরকারি রাস্তার ১৪ গাছ উধাও, নীরব প্রশাসন

জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ হ্যাকড

শেষকৃত্য সম্পন্ন, স্মৃতিতে রাবি শিক্ষার্থী চেসি