হোম > সারা দেশ > পাবনা

পাবনায় পুলিশি পাহারায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিল

পাবনা প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে পাবনায় পুলিশি পাহারায় শান্তিপূর্ণ গণমিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ শুক্রবার বাদ জুমা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

এ সময় তাঁরা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; স্বৈরাচারীর গতিতে, আগুন লাগাও এক সাথে’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন পুলিশ, বিজিবি, ডিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশের সাঁজোয়া যানও মোতায়েন থাকতে দেখা গেছে। শিক্ষার্থীরা মিছিল শুরু করলে প্রথমে বাধা দেয় পুলিশ। পরে পুলিশ কর্মকর্তারা তাঁদের বুঝিয়ে শান্তিপূর্ণ মিছিল করার কথা বলেন। শিক্ষার্থীরাও শান্তিপূর্ণভাবে মিছিল করার প্রতিশ্রুতি দিলে এতে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা। পরে পুলিশি পাহারায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সামনে ঢাকা-পাবনা মহাসড়কে গণমিছিল করে চলে যান শিক্ষার্থীরা। 

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাবিপ্রবির সামনে শান্তিপূর্ণভাবে মিছিল করে চলে গেছে। যেহেতু তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে আমরা তাদের সহযোগিতা করেছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা