হোম > সারা দেশ > রাজশাহী

দুর্গাপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

 দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

গাঁজাসহ গ্রেপ্তার বাবা-ছেলে। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর দুর্গাপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে দুর্গাপুর উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান চালায় র‍্যাব-৫। এ সময় তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নাজিম উদ্দীন (৩৬) ও তাঁর ছেলে সোহানুর ইসলাম নাহিদ (২১)। তাঁরা উপজেলার বর্ধনপুর গ্রামের বাসিন্দা।

রাজশাহী র‍্যাব-৫ জানায়, দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের কারবালা মোড়সংলগ্ন একটি স্থানে কিছু ব্যক্তি গাঁজাসহ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান নিয়েছে এমন খবর পায়। এ সময় অভিযান চালায় র‍্যাব। তল্লাশির সময় মোটরসাইকেলে থাকা একটি বাজারের ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নাজিম ও তাঁর ছেলে নাহিদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দুর্গাপুর থানার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত। আসামিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর