হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে অটো ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটো ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মাশরুফা খাতুন (৪)। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মৃত ওই শিশু উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের মইনুল ইসলামের মেয়ে। 

স্থানীয়রা জানান, মাশরুফা খাতুন অটো ভ্যানযোগে খালার বাড়ি ভবানীপুরে বেড়াতে যাচ্ছিল। এ সময় গলায় থাকা ওড়না অটো ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে সে সড়কে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, শিশুটির মরদেহ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সেদ্ধ হচ্ছে না টিসিবির ডাল

এবার চলবে না ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন

শিক্ষিকার মৃত্যুর খবরে শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত দুই পরিবারের পাশে এমপি ফজলে হুদা

‘আপনি রুম খুলে দেবেন কি না, না হলে নিজে গিয়ে তালা ভেঙে ফেলব’—প্রাধ্যক্ষকে হলের ছাত্রদল সভাপতি

বনপাড়া পৌরসভায় প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীর বিল নেপালপাড়া গ্রামকে মৌপতঙ্গের জন্য ‘পরাগবান্ধব এলাকা’ ঘোষণা

রাজশাহীতে অটোরিকশাচালক হত্যা মামলায় ৮ জন গ্রেপ্তার

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বাঘায় গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ স্বপন ব্যাপারীর ৩৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি, মামলা

‘তথ্য অধিকার আইন বাস্তবায়ন হলে রাষ্ট্রে জবাবদিহি বাড়বে’