হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেপ্তার ১ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলায় শিশু ধর্ষণ চেষ্টার মামলায় নিজাম উদ্দিন প্রাং (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিজাম উদ্দিন ওই উপজেলার বাসিন্দা। আট বছরের শিশুকে পুতুল দেওয়ার প্রলোভনে দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

আদমদীঘি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সকাল ৯টার দিকে শিশুটি বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় নিজাম উদ্দিন নামের ওই ব্যক্তি শিশুটিকে পুতুল দেওয়ার প্রলোভন দেখিয়ে তার শয়ন কক্ষে ডেকে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুটির চিৎকারে তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় গত সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড