হোম > সারা দেশ > রাজশাহী

রাসিকের সাবেক কাউন্সিলর কামরুজ্জামান আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

কামরুজ্জামান কামরু। ছবি: সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুজ্জামান কামরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল রোববার রাত ২টার দিকে রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে কামরুজ্জামানের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি নগরের মহিষবাথান মহল্লার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়র রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুজ্জামান কামরুর হৃদ্‌রোগের সমস্যা ছিল। এ জন্য গত শনিবার তাঁকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। মৃত্যুর পর তার মরদেহ রাজশাহী নেওয়া হয়। আজ বাদ আসর মহিষবাথান কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।

কামরুজ্জামান কামরু এক সময় ছাত্রমৈত্রী-ওয়ার্কার্স পার্টি করতেন। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি বিএনপিতে নিষ্ক্রিয় হয়ে যান। আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও দলটির নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর নামে দুটি মামলা হয়েছিল। যদিও তিনি আত্মগোপন করেননি।

কামরুজ্জামান টানা চারবার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। সম্প্রতি কাউন্সিলরদের অপসারণ করা হলে তিনি ঢাকায় যান। ছিলেন বোনের বাসায়। তার নামে দায়ের হওয়া মামলা দুটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিনও নেন। তবে রাজশাহী ফেরার আগেই তিনি মারা গেলেন।

রাজশাহীতে ভোটের মাঠে নামলেন এনসিপির মেয়র প্রার্থী

হেলিকপ্টার নিয়ে হঠাৎ হাজির হওয়ার দিন আর নেই: শিক্ষামন্ত্রী

রেশমশিল্প ধরে রাখতে বোসনির পরবর্তী প্রজন্ম তৈরি করতে হবে: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

তুমি ফেল, ছয় মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

মায়েদের কোল ফাঁকা, কান্না থামছেই না

রাজশাহীতে ভ্যানচালককে মাথা থেঁতলে হত্যা

দুই উপদেষ্টার কাছে গ্যাস চাইলেন রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা

মৃত্যুর পর রামেক পিআইসিইউতে সিট পেল নেহা, হামে আরও ৩ শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি