হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের সাঁড়া গোপালপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুরা হচ্ছে সাঁড়া গোপালপুর এলাকার বাচ্চু মন্ডলের ছেলে ও স্থানীয় বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাহিদ (৯), পাঞ্জু মালোর ছেলে হৃদয় মালো (১০) এবং মাঝদিয়া গ্রামের আকিজলের মেয়ে ও মাঝদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আনিকা (১১)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে জাহিদ, হৃদয় ও আনিকা পরিবারের অগোচরে বাড়ির পাশের জনৈক তহুরুল ইসলাম মানিকের পুকুরে গোসল করতে যায়। তারা কেউ সাঁতার জানত না। গোসল করতে নেমে পুকুরে পানিতে ডুবে নিখোঁজ হয়। বিষয়টি পরিবারের কেউ জানত না। পরে হুজাইফা নামে আরেক শিশু পুকুর পাড়ে তিনজনের জামাকাপড় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকার লোকজন এসে বেলা আড়াইটার দিকে তিন শিশুকে অবচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

তিন শিশুর মধ্যে গতকাল শুক্রবার আনিকা সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রাম থেকে সাঁড়া গোপালপুর এলাকায় তাঁর মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা