হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেপ্তার করা মো. সুমন। ছবি: আজকের পত্রিকা

সাবেক স্ত্রীকে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁর নাম মো. সুমন (২৬)। চারঘাটের ফরিদপুর গ্রামে তাঁর বাড়ি। সোমবার বিকেলে নাটোর সদর উপজেলার ফুলবাগান সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ দল।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে সুমনের সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় দুই বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর সুমন বিদেশে পাড়ি জমান। বিদেশে থাকলেও তিনি সাবেক স্ত্রীর সঙ্গে নিয়মিত মোবাইলে যোগাযোগ রাখতেন।

প্রায় এক মাস আগে দেশে ফিরে সুমন আবারও তাঁকে বিয়ের আশ্বাস দেন। এর ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে চারঘাট উপজেলার আরজি সাদিপুর হঠাৎপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন।

পরে ভুক্তভোগী তরুণী নিজেই চারঘাট থানায় সুমনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তার তথ্যের ভিত্তিতে নাটোর সদর থানার ফুলবাগান সড়ক এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাঁকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শিশুকে কোলে নিলেন ইউএনও, পরীক্ষা দিলেন মা

পাওনা টাকা নিয়ে বিরোধ: ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ

নিয়োগে ঘুষের অভিযোগে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

৩০ ফুট উঁচু মই থেকে পড়ে আহত ফায়ার সার্ভিসের গাড়িচালক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১৯ কোটির ভবনও চক্রের পেটে

সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে: শিবির সভাপতি সাদ্দাম

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে বাধ্য করার অভিযোগ, আদালতে মামলা

রাজশাহীতে ৮ ঘণ্টা রেলপথ অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: রেলওয়ে