হোম > সারা দেশ > রাজশাহী

মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে ঈশ্বরদীতে রেলওয়ে স্টাফদের বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে পাবনার ঈশ্বরদীতে পথসভা ও বিক্ষোভ করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ের রানিং স্টাফরা। ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্মে আজ রোববার এই বিক্ষোভ ও পথসভা করেন তাঁরা। 

বিক্ষোভ থেকে মাইলেজ জটিলতার নিরসন না হলে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

এ সময় পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন খান, রেলওয়ে রানিং কল্যাণ কর্মচারী সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রেলওয়ে গার্ডস কাউন্সিল ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক এ এস এম ইকবাল মাহাবুব প্রমুখ। 

বক্তারা বলেন, আজকের (রোববার) মধ্যে মাইলেজ জটিলতার নিরসন করা না হলে কাল সোমবার থেকে ট্রেনের সকল গার্ড, চালক, টিটিইসহ রানিং স্টাফরা কর্মবিরতি হিসেবে কোনো ট্রেন চালাবেন না। দায়িত্ব পালনে তাঁরা বিরত থাকবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের এই কর্মসূচি চলবে।

স্বেচ্ছাসেবক দল নেতার বাসায় যুবক গুলিবিদ্ধ: অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

ছাত্রদলের কমিটিতে অছাত্র বিবাহিত শিবির ছাত্রলীগ

তুচ্ছ ঘটনায় রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর, হাতবোমার বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহীতে ব্রিটিশ আমলের দোকানের মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

আম্মারের বিরুদ্ধে হল সংসদের জিএসকে লাঞ্ছিতের অভিযোগ

গাইবান্ধায় মন্দির নির্মাণে বাধা ও ধর্মীয় অবমাননার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ