হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে সুমাইয়া আক্তার বাসনা নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার কাদাই উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ওই স্কুলছাত্রী কাদাই উত্তরপাড়া গ্রামের বাদশা প্রামাণিকের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের বাবা বাদশা প্রামাণিক জানান, তার মেয়ে (সুমাইয়া আক্তার বাসনা) এলাকার এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে। এ নিয়ে পারিবারিকভাবে তাকে বকাঝকা করা হয়। এতে অভিমান করে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। 

একপর্যায়ে সে অভিমান করে আজ (রোববার) সকালে নিজ ঘরের বারান্দার তিরের (আড়া) সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দেয়। সাড়ে ৮টার দিকে তার মা ঘর থেকে বেরিয়ে দেখতে পান মেয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এতে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়। সংবাদ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা