হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংর্ঘষ, নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ভ্যানের চালক বাবু হোসেন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-পাঁচবিবি আঞ্চলিক মহাসড়কের গতনশহর এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক হোসেন (৩৫) ও বাবু হোসেন জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর-গলাকাটা এলাকার বাসিন্দা।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আজ সকালে গতনশহর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে আলুর বস্তা বোঝাই ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে আলুর বস্তার ওপরে বসে থাকা ফারুক হোসেন ছিটকে পরে ঘটনান্থলেই মারা যান। আহত হন ভ্যানচালক বাবু হোসেন। পুলিশ ঘটনস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদনটি তৈরির পর মরদেহটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

ওসি সিরাজুল ইসলাম বলেন আরও বলেন, ‘যাত্রীদের নামিয়ে দিয়ে চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন। বাসসহ চালককে আটকের চেষ্টা চলছে।’

নওগাঁয় গলায় ওড়না প্যাঁচানো ঝুলছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী স্কুলছাত্রীর লাশ

ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

রাজশাহীতে আলাউদ্দিন হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

বাঘায় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য

কর্মস্থলে না থেকে ইফতারের জন্য রাজশাহীতে রাকাব কর্মকর্তারা

রাজশাহীতে জামায়াত কর্মী নিহতের ঘটনায় হত্যা মামলা

বাঘায় সুযোগ বুঝে বেশি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল