হোম > সারা দেশ > রাজশাহী

চা শ্রমিক কন্যা প্রীতি ওরাং হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি

চা শ্রমিক কন্যা প্রীতি ওরাং হত্যার বিচারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।

এ সময় হত্যাকান্ডে অভিযুক্ত ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক এবং তার স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

মানববন্ধনে ‘প্রীতি হত্যার বিচার চাই’, ‘শিশুশ্রম বন্ধ কর’, ‘জাস্টিস ফর প্রীতি ওরাং’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, প্রীতি হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

কর্মসূচিতে নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদি হাসান মুন্না বলেন, ডেইলি স্টারের মতো পত্রিকা, যারা মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে তাদের নির্বাহী সম্পাদক শিশুশ্রমের সঙ্গে জড়িত এটি অত্যন্ত দুঃখজনক। আমরা অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

 এ সময় উপস্থতি ছিরেন বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফন্টের আহ্বায়ক ফুয়াদ রাকিবসহ অনেকে। কর্মসূচিটি সঞ্চালনা করেন বিপ্লবী ছাত্র মৈত্রী সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার আলিফ।

এমপিকে অভ্যর্থনার পর হত্যা মামলার আসামির পোস্ট ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম’

রাজশাহী বার সমিতির নির্বাচনে ২১ পদের ২০টিই পেল বিএনপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ইফতার পার্টিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ, ভিডিও ভাইরাল

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ সাবেক মেম্বারের বিরুদ্ধে

রাজশাহীতে ৩০৫ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

নওগাঁয় গলায় ওড়না প্যাঁচানো ঝুলছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী স্কুলছাত্রীর লাশ

ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম