হোম > সারা দেশ > পাবনা

সাঁতার শিখতে গিয়ে সদ্য নিয়োগ পাওয়া সেনাসদস্যের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে দিঘিতে সাঁতার শিখতে গিয়ে রাসিব হাসান ইমন (২০) নামে সদ্য নিয়োগপ্রাপ্ত এক সেনাসদস্য ডুবে মারা গেছেন। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গাঙমাথাল দিঘি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ডুবুরিদল ও পুলিশ।

ইমন ছলিমপুরের চর মিরকামারী সেন্টারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও ঈশ্বরদী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশসূত্রে জানা যায়, সেনাবাহিনীতে নিয়োগ পাওয়ার পর থেকে ইমন গ্রামের বাড়ি গাঙমাথালের দিঘিতে প্রতিদিন সাঁতারের প্রশিক্ষণ নিতেন। আজ দুপুরের পর সাঁতার শিখতে দিঘিতে যান। একপর্যায়ে পানিতে তলিয়ে গিয়ে আর উঠতে পারেননি।

বন্ধুবান্ধব ও এলাকার লোকজন পানিতে নেমে তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। তাঁরাও ব্যর্থ হলে রাজশাহীর ডুবুরিদলকে খবর দেওয়া হয়। অবশেষে রাজশাহী ও ঈশ্বরদীর ডুবুরিদল সাড়ে তিন ঘণ্টা চেষ্টা করে সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করে। 

ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘সাঁতার শেখার সময় পানিতে ডুবে ইমনের মৃত্যু হয়েছে। তবে এ নিয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’ 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা