হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে নিখোঁজ নারীর সন্ধান চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নিখোঁজ এক নারীর সন্ধান চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ‘সচেতন রাজশাহীবাসী’র ব্যানারে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের লোকজন এই মানববন্ধন করেন।

সাগরী নামের এই নারী ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি মহানগরীর শাহ মখদুম থানার পবা নতুনপাড়ায়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাগরী নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাঁর কোনো সন্ধান করতে পারেনি। পুলিশ বলছে তাঁর কাছে ফোন না থাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা প্রশাসনের কেমন অজুহাত, আমাদের তা বুঝে আসে না। আমরা এত কিছু বুঝি না। আগামী ১২ ঘণ্টার মধ্যে আমরা তাঁর সন্ধান চাই।’

মানববন্ধনে অংশ নিয়ে সাগরীর বাবা শম্ভু শিং বলেন, তাঁর মেয়ে জীবিকার তাগিদে দুই বাড়িতে কাজ করতেন। ১৩ তারিখে এক বাড়িতে কাজে গিয়ে আর ফিরে আসেননি। খোঁজ করতে গেলে ওই বাড়ির মালিক বলেন, কাজ শেষে মেয়ে বাড়ি ফেরার কথা বলে চলে গেছেন। কিন্তু সেদিন থেকেই তাঁর মেয়ে আর বাড়ি ফিরে আসেননি।

সাগরীর মা নিরদা রানী বলেন, তাঁরা এই ঘটনায় শাহ মখদুম থানায় নিখোঁজের এক দিন পর ১৪ মার্চ সন্ধ্যায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু ১৫ দিন পার হলেও তাঁর খোঁজখবর দেয়নি পুলিশ। তিনি বলেন, ‘আমার মেয়ে এক সন্তানের মা। আমার নাতি তার মাকে ছাড়া কান্নাকাটি করছে।’

ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাহাড়িয়া নেতা অন্দ্রিয়াস বিশ্বাস, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, পাহাড়িয়া আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সভাপতি জয় খ্রিষ্টফার বিশ্বাস, উদীচী রাজশাহীর সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ প্রামাণিক প্রমুখ।

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি

রাজশাহীতে সনদ জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

৭ দিনের মধ্যে সড়ক উন্মুক্ত করার নির্দেশ রাসিক প্রশাসকের

রাজশাহীর মনোয়ার হত্যা মামলায় হুইপ রুহুল কুদ্দুসসহ জেএমবির সব আসামি বেকসুর খালাস

বাঘায় নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল চা-বিক্রেতার মরদেহ

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জোরদারের দাবি

২০ বছর ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাবিতে গণভোট-বিষয়ক সেমিনার: ব্যারিস্টার ফুয়াদ ও শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি গভীর সংকট সৃষ্টি করতে পারে: শিশির মনির