হোম > সারা দেশ > পাবনা

পাবনায় অটোভ্যানে বাসের চাপা, তরুণ নিহত

পাবনা প্রতিনিধি

দুর্ঘটনা কবলিত বাস। পাবনা সদর উপজেলার জালালপুর এলাকায়। ছবি: আজকের পত্রিকা

পাবনায় ইঞ্জিনচালিত আটোভ্যানে বাসের চাপায় এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে পাবনা-ঢাকা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুর ক্যাডেট কলেজের সামনে। নিহত ভ্যানচালক শিপন (২২) সদর উপজেলার রাজাপুর এলাকার ওয়াজ আলির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহন নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বাসটি অটোভ্যানকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক শিপন। অন্তত ১০ বাস যাত্রী আহত হন। তবে তাদের নাম পরিচয় দিতে পারেনি পুলিশ।

মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও সদর থানা-পুলিশ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাস চালক ও সহযোগী পালিয়ে গেছে। বাসটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ অভিযোগ দেয়নি।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা