হোম > সারা দেশ > রাজশাহী

৩ ঘণ্টা অবরুদ্ধ থেকে ছাত্রলীগের সহায়তায় বাসভবনে রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি

৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রলীগের সহায়তায় বাসভবনে ফিরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আজ রোববার দুপুর ২টার দিকে সিনেট ভবনের সামনে থেকে প্যারিস রোড হয়ে বাস ভবনে ফেরেন তিনি। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সিনেট ভবনের পাশে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও শিক্ষার্থীদের ওপর পুলিশের রাবার বুলেট ছোড়ার প্রতিবাদ জানাতে আজ রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এসময় প্রশাসন ভবনে অবস্থানরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে এসে জড়ো হন। এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসলে তোপের মুখে পড়েন। 

একপর্যায়ে আলোচনায় বসতে রাজি হন শিক্ষার্থীরা। তবে তাঁরা ঘটনাস্থল বিনোদপুরে আলোচনায় বসতে চান। কিন্তু উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বসতে চাইলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে উপাচার্য সাবাস বাংলাদেশ মাঠে গেলে শিক্ষার্থীরা তাঁকে গালিগালাজ করেন। তখন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহায়তায় নিরাপদে নিজ বাসভবনে ফেরেন উপাচার্য। এর কিছুক্ষণের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীরা হলে ফিরে যান। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লক্ষ করছি যে, এই ঘটনাকে পুঁজি করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের নির্দিষ্ট কোনো দাবি ছিলো না। তাঁরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে প্রতিহত করেছি। পাশাপাশি উপাচার্য স্যারকে নিরাপদে তাঁর বাসভবনে পৌঁছে দিয়েছি।’

আরও পড়ুন:

অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জনের কারাদণ্ড

নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

বাঘায় হাজি আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের মেধাবৃত্তি, ১৬৫ শিক্ষার্থীকে সম্মাননা ও আর্থিক সহায়তা

ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ চার টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

উপাচার্যের পদত্যাগ দাবিতে বিএনপি নেতাদের অবস্থান, দুর্নীতি-অনিয়মের অভিযোগ

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরাল রাবি প্রশাসন

জুলাই গণ-অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী

৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার