হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে ব্যবসায়ীর গুদাম থেকে ৩১ হাজার ৮ লিটার সয়াবিন তেল উদ্ধার

শেরপুর(বগুড়া), প্রতিনিধি

ভোজ্যতেলের তীব্র সংকটের মধ্যে বগুড়ার শেরপুরে এক ব্যবসায়ীর গোডাউনে ৩১ হাজার ৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের হাট খোলা এলাকায় ফকির অয়েল মিলের গোডাউনে এই অভিযান চালানো হয়।

শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিনের নেতৃত্বে এই অভিযানে ফকির অয়েল মিলের মালিক আনোয়ার হোসেন ফকিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিয়মিত বাজার পরিদর্শনে বের হলে ভ্রাম্যমাণ আদালত ফকির অয়েল মিলের গোডাউনে ৩১ হাজার ৮ লিটার সয়াবিন তেলে মজুত দেখতে পান। এ সময় তাঁর কাছে মজুতের কারণ জানতে চাইলে গোডাউনের মালিক কোন সদুত্তর দিতে পারেননি। অধিক মুনাফার উদ্দেশ্যেই তিনি দীর্ঘদিন থেকে তেল মজুত করছেন বলে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, ‘নিয়মিত বাজার পরিস্থিতি পরিদর্শনের সময় এসব তেল উদ্ধার করা হয়েছে। উক্ত ব্যবসায়ী ভবিষ্যতে তেলের মজুদ না করা ও বাজার মূল্যে বিক্রি কারার অঙ্গীকার করায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সাইবার অপরাধ দমনে দক্ষতা বাড়ানোর আহ্বান আইজিপির

প্রাথমিক বৃত্তি পরীক্ষা: কেন্দ্রে পরীক্ষার্থী ২৩৮ সবার ফল ‘গায়েব’

বানেশ্বর হাট: আমের বাজার এখনো জমজমাট

রাজশাহীতে নারীকে কুপিয়ে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

উত্তরাঞ্চলের আড়াই লাখ কৃষক পরিবারের ২২৫ কোটি টাকা ঋণ মওকুফ

আমের ঢলন প্রথা বাতিল শুধু মুখেই

২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল শুরু

ঘুমের ওষুধ মেশানো ডাব খেতে দেন তাঁরা, পরে হাতিয়ে নেন মালামাল-টাকাপয়সা

জুলাইয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের তালিকা ভিসির কাছে দিল রাকসু

১৩ বছর পর রামেক হাসপাতালে বাড়ল ১০০ শয্যা, সরকারি স্বীকৃতি পেল আইসিইউ