হোম > সারা দেশ > রাজশাহী

রবীন্দ্রনাথ সরেন ছিলেন অধিকার আদায়ের কণ্ঠস্বর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতীয় আদিবাসী পরিষদের প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সম্মেলনকক্ষে বেসরকারি সংস্থা পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খনি যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করে। 

স্মরণসভায় বক্তারা বলেন, সমতলের ক্ষুদ্র জাতিসত্তার অধিকার আদায়ের প্রধান কণ্ঠ হিসেবে কাজ করেছেন রবীন্দ্রনাথ সরেন। তাঁর কারণে ভূমি কমিশন গঠনের দাবি, নিজের মাতৃভাষায় লেখাপড়া করার দাবিসহ ক্ষুদ্র জাতিসত্তাকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি সামনে এসেছে। আলফ্রেড সরেন হত্যাকাণ্ড এবং পানির দাবিতে দুই কৃষকের আত্মহত্যার পর যে আন্দোলন গড়ে ওঠে তার নেতৃত্ব দিয়েছেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করেই আগামীর আন্দোলন এগিয়ে নিতে হবে। 

স্মরণসভায় বক্তব্য দেন প্রাণ ও প্রতিবেশবিষয়ক গবেষক ও লেখক পাভেল পার্থ, মহিলা পরিষদের জেলা সভাপতি কল্পনা রায়, জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ সফিউদ্দিন প্রমুখ।

সম্পদ নিয়ে আতঙ্কে মাদক কারবারিরা

রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চাঁদাবাজির প্রতিবাদ করায় কলেজছাত্রকে ‘মারধর’, ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা

সিরাজগঞ্জ ও নওগাঁয় বজ্রপাতে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা কারাগারের এক কয়েদির মৃত্যু

রামেবি প্রকল্প: আট হাজার গাছ গায়েব

রাজশাহীতে কাঙ্ক্ষিত বৃষ্টি নেই, আমন রোপণে দুশ্চিন্তায় কৃষক

রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল ও সম্পাদক শান্ত

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

স্বামী হত্যার বিচার চান না পরিবানু