হোম > সারা দেশ > নাটোর

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শাশুড়ি আটক

নাটোর (লালপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেনের (৩২) স্ত্রী ও পার্শ্ববর্তী ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারের মেয়ে।

মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাশুড়ি ঘরে গিয়ে নিলার ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে এলাকাবাসী এগিয়ে যায় এবং পুলিশে খবর দেয়।

লালপুর থানা এবং ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শাশুড়ি মোছা. মর্জিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে মৃতের স্বামী মোজাফফর হোসেন ও শ্বশুর মো. খোশবার হোসেন পলাতক রয়েছেন।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে যৌথ একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িকে আটক করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা