হোম > সারা দেশ > রাজশাহী

রাবির ‘এ’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির এমসিকিউ পরীক্ষা শেষ হয়েছে। এরপর ‘এ’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক প্রদীপ কুমার জানান, কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা, নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ ও চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা ১২ আগস্ট সকাল ৯টা থেকে ১০টায় এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট বেলা ১১টা থেকে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সংগীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১১, ১২, ১৪ ও ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। সংগীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময় আগামী ৭ আগস্ট জানানো হবে। 

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত