হোম > সারা দেশ > পাবনা

রূপপুরের গ্রিনসিটি থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিনসিটি ভবন থেকে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার সাহাপুরের নতুনহাট এলাকায় গ্রিনসিটি বহুতল আবাসিক ভবনের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই রুশ নাগরিকের নাম কুন আলেকজান্ডার (৩১)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘টেস্ট রোসেম লিমিটেড’ নামের একটি রুশ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে কাজ শেষ করে আলেকজান্ডার তাঁর কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। তবু কক্ষের ভেতর থেকে তাঁর কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় থানার পুলিশকে খবর দেওয়া হয়। দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে কক্ষের ভেতর থেকে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ওই রুশ নাগরিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা