হোম > সারা দেশ > বগুড়া

ইছামতী নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে ইছামতী নদীতে গোসল করতে নেমে প্রত্যয় কুমার নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌর এলাকার চরধুনট গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যয় কুমার ওই এলাকার শুকুমারের ছেলে। ধুনট পৌরসভার কমিশনার জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, প্রত্যয় কুমার (১২) ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আজ শুক্রবার দুপুরে সে তার মায়ের সঙ্গে ইছামতী নদীতে গোসল করতে নামে। তার মা কাপড় কাচার সময় পানিতে ডুবে যায় সে। পরে ছেলেকে দেখতে না পেয়ে মা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। 

সংবাদ পেয়ে ধুনট উপজেলা দমকল বাহিনী ও স্থানীয় লোকজন প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর নদী থেকে প্রত্যয় কুমারকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ শেষকৃত্যের অনুমতি দেওয়া হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা