হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে হেরোইনসহ র‍্যাবের হাতে ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে র‍্যাবের হাতে আটক ২ জন। ছবি: সংগৃহীত

রাজশাহীতে হেরোইনসহ দুজনকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের উপশহরের ১ নম্বর সেক্টর ঈদগাহের সামনে থেকে তাঁদের আটক করা হয়। র‍্যাব জানিয়েছে, হেরোইনের হাতবদলের সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।

আজ বুধবার সকালে র‍্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পরমানন্দপুর গ্রামের বাসিন্দা মো. সিহাব (২৬) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাত্রাই গ্রামের আবুল কাশেম (১৯)। কাশেম হেরোইনের চালানটি নিতে টাঙ্গাইল থেকে রাজশাহী এসেছিলেন। আর হেরোইনের চালানটি হস্তান্তরের জন্য গোদাগাড়ী থেকে রাজশাহী শহরে এসেছিলেন সিহাব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল অভিযান চালায়। হেরোইনের হাতবদলের সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের নগরের বোয়ালিয়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‍্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

স্টেরয়েড ও ব্রয়লার ফিডে মোটাতাজা হচ্ছে কোরবানির পশু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বিশিষ্ট শিক্ষাবিদ ড. তসিকুল ইসলাম রাজা আর নেই

বাঘায় পদ্মার চরে ডাকাতের গুলিতে আহত ২ যুবক, নিখোঁজ ১

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

রাজশাহীতে সাধুর আস্তানায় নারীকে বেঁধে ধর্ষণের অভিযোগ, মামলা

শ্রমিক ধর্মঘটে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

শিশু হুমায়রা হত্যাকাণ্ড: সন্দেহভাজনের বাড়িতে হামলা-ভাঙচুর, বিক্ষোভ

গঙ্গা নদীর পানি পেতে জাতিসংঘ-বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে কমিশন দাবি

২১ ঘণ্টা পর শিশু হুমায়রার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

রাজশাহীতে এনসিপিতে যোগ দিলেন ৫০০ জন