হোম > সারা দেশ > রাজশাহী

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে নানি-নাতির মৃত্যু

নাটোর (লালপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে নানি ও নাতির মৃত্যু হয়েছে। আজ রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে মানু খাতুন (৫৫) ও তাঁর নাতি আল আমিন (৮)। নাতি আল আমিন একই ইউনিয়নের পালিদেহা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজ দুপুরে মানু খাতুন নাতি আল আমিনকে নিয়ে পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁরা বাড়ি না আসায় স্বজনেরা খোঁজ করতে থাকেন। বেলা সাড়ে ৩টার দিকে পুকুরে মানু খাতুনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। পরে একই পুকুরে খোঁজাখুঁজি করে শিশু আল আমিনের লাশ উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে নানি ও নাতি—দুজনের মৃত্যু হয়েছে।

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’

বাড়িতে একা থাকতেন বিধবা, ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

উন্নয়নের ভোগান্তিতে রাজশাহী

জমি নিয়ে বিরোধে ২ চাচাতো ভাইয়ের মারামারিতে ১ জন নিহত