হোম > সারা দেশ > রাজশাহী

চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ভেজাল মধু, ২ সহোদর আটক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ভেজাল মধু তৈরি করে তা বাজারজাতকরণের অপরাধে দুই সহোদর ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ভেজাল মধু, চিনি, ক্ষতিকারক কেমিক্যাল ও তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম।

আটককৃতরা হলেন—আব্দুর রাজ্জাক ইরান (৩৪) ও রমজান আলী (৩০)। তারা বড়পুকুরিয়া গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে চিনির সঙ্গে মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ভেজাল মধু তৈরি করে আসছিলেন আব্দুর রাজ্জাক ও রমজান আলী দুই ভাই। তাদের বসতবাড়িতে তৈরি এসব ভেজাল মধু দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হতো। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় সেখান থেকে ভেজাল মধু, চিনি, ক্ষতিকারক কেমিক্যাল ও তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

ওসি রাশিদুল ইসলাম জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল বুধবার সকালে পাবনা আদালতে পাঠানো হবে।

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’

বাড়িতে একা থাকতেন বিধবা, ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

উন্নয়নের ভোগান্তিতে রাজশাহী

জমি নিয়ে বিরোধে ২ চাচাতো ভাইয়ের মারামারিতে ১ জন নিহত