হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির মানববন্ধন থেকে ১২ জন আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির মানববন্ধন থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার নগরীর বোয়ালিয়া বাটার মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক নেতা-কর্মীরা হলেন নাজমুল হক ডিকেন (৪৫) মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। শাহানুর ইসলাম ওরফে মিঠু (৫৫) রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি। অন্যদের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে।’

আটক ব্যক্তিরা হলেন রাজশাহী নগরীর কেদুর মোড় এলাকার আনারুল ইসলাম (৪৫); বাগমারা উপজেলার হাসানুজ্জামান (৩২); নগরীর হেতেম খাঁ এলাকার জাকারিয়া হোসেন ওরফে নয়ন (৪০), আলমগীর হোসেন (৪৩), মো. সুজন (৩৪) ও মশিউর রহমান (৪৪); গোদাগাড়ীর কাঁকনহাট সুন্দরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৭); বাগমারা উপজেলার তাহেরপুর চাকিরপাড়া এলাকার রমজান আলী (৪৪); দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার আল মারুফ জাহান (৩৬) এবং দুর্গাপুর উপজেলার আহমেদ রেজাউল হক (৫০)। 

 মহানগরীর বোয়ালিয়া থানার ডিউটি অফিসার জানান, বিএনপির কর্মসূচির স্থান এবং আশপাশের এলাকা থেকে মোট ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমপিকে অভ্যর্থনার পর হত্যা মামলার আসামির পোস্ট ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম’

রাজশাহী বার সমিতির নির্বাচনে ২১ পদের ২০টিই পেল বিএনপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ইফতার পার্টিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ, ভিডিও ভাইরাল

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ সাবেক মেম্বারের বিরুদ্ধে

রাজশাহীতে ৩০৫ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

নওগাঁয় গলায় ওড়না প্যাঁচানো ঝুলছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী স্কুলছাত্রীর লাশ

ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম