হোম > সারা দেশ > নওগাঁ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে শিক্ষার্থী গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম এজাজ আহমেদ পায়েল (১৯)। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত এজাজ আহমেদ পায়েল মান্দা সদর ইউনিয়নের দোসতি গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনিও মান্দার মমিন শাহানা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। একই কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান এ ঘটনায় বাদী হয়ে পায়েলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। 

মামলা সূত্রে জানা যায়, এজাজ আহমেদ পায়েল মান্দা মমিন শাহানা সরকারি কলেজের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী। গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া আশঙ্কা দেখা দেয়। 
 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাত্রদলের কর্মী পায়েলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা