হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রদল-শিবিরের তিনজন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলন থেকে অস্থায়ী পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ছাত্রদল ও ছাত্র শিবিরের ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের নামে বুধবার মামলাটি দায়ের করেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। মামলায় পুলিশ ছাত্রদলের সামিউর রহমান, মোহন বাবু এবং ছাত্র শিবিরের ওহেদুর রহমান পটল নামের তিনজনকে গ্রেপ্তার করেছে। 

আজ বুধবার বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলায় উল্লেখ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে বিক্ষোভ মিছিল করে। এ সময় গ্রেপ্তারকৃত তিনজন সহ এজাহারে উল্লেখিত আসামিরা সাতমাথায় অস্থায়ী পুলিশ বক্স, মুজিব মঞ্চ মোটরসাইকেলসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে এবং লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে ১০ জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, লেড বল, রাবার বুলেট নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 

পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের মামলায় আসামি করা হয়নি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধেই পুলিশ মামলা করেছে। গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা