হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে ৭ তলা থেকে পড়ে ২ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফাইল ছবি

রাজশাহীতে একটি নির্মাণাধীন ভবনের সপ্তম তলায় কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন রাজশাহীর পবা উপজেলার বেইড়া গ্রামের আনারুল ইসলাম (৪৫) ও বাতাসোন্না গ্রামের সুমন হোসেন (৪৫)। দুজনেই নির্মাণশ্রমিক ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ওই দুই শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা যাওয়া দুই শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের স্বজনেরা মৃত্যুসংক্রান্ত কাগজপত্র থানায় দিয়েছেন। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

রাকসুর গণ-ইফতার, খরচের উৎস জানেন না জিএস-এজিএস

পাকিস্তানি পোশাক বলে মিথ্যা প্রচার চালানোয় জরিমানা

আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ

রামেকের আইসিইউ ভবন: দুই দফায় লিফট জালিয়াতি

রাজশাহীতে পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী

‘অমুসলিম’ শিক্ষার্থীদের বাদ দিয়ে রাবি প্রশাসনের ‘গণ-ইফতার’

ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যার ঘটনায় ২ জন আটক