হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় ট্রাকচাপায় ভ্যানযাত্রী নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় নাইম হোসেন (১৬) নামের একজন ভ্যানযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের তারাপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাকারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত নাইম হোসেন উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। আর আহতরা হলেন শামিম (৩৫), জুয়েল (১৮), তুহিন (২১), সুমন (১৭), আল আমিন (২১), ভ্যানচালক জিয়াউর (৪০) ও রিপন (২৫)। তাঁদের বাড়ি একই গ্রামে। 

আহত ভ্যানচালক জিয়াউর রহমান বলেন, তাঁরা সাত বন্ধু ভ্যানটি রিজার্ভ করে বিভিন্ন এলাকায় ঘুরতে যান। ফিরতে ফিরতে রাত হয়ে যায়। পথে তারাপুর বাজার নামক স্থানে আসামাত্র পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাইম হোসেন মারা যায়। বাকিরা সবাই আহত হন। 

পবা হাইওয়ে থানার ওসি মোফাকারুল ইসলাম বলেন, দুর্ঘটনাটি ঘটেছে গভীর রাতে। এ ঘটনায় একজন মারা গেছে, বাকিরা আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। কোন গাড়ি দুর্ঘটনাটি ঘটিয়েছে তা শনাক্ত হয়নি। তবে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২