হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বেতারশিল্পীদের সম্মানী বৃদ্ধির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলাদেশ বেতারের শিল্পী ও কলাকুশলীদের সম্মানী বৃদ্ধি এবং প্রাপ্ত সম্মানীর ১০ শতাংশ উৎসে কর কেটে নেওয়ার নিয়ম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। 

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজারে বেতারশিল্পীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। 

বক্তারা বলেন, বেতারশিল্পীদের যে সম্মানী দেওয়া হয়, তা খুবই নগণ্য। এ থেকে শতকরা ১০ ভাগ উৎসে কর কেটে নেওয়ার পর শিল্পীরা যে সম্মানী পান, তা সম্মানজনক নয়। এতে বেতারের প্রতি শিল্পীদের অনাগ্রহ সৃষ্টি হয়। তাঁরা শিল্পীদের সম্মানী বৃদ্ধিসহ উৎসে কর কর্তনের প্রথা বাতিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ বেতার নাটক শিল্পী সংস্থার রাজশাহীর সভাপতি উয়াজেদ আলী খান, বাংলাদেশ বেতার সংগীতশিল্পী সংস্থা রাজশাহীর সভাপতি মনোয়ারুল ইসলাম বকুল প্রমুখ।

স্বামী হত্যার বিচার চান না পরিবানু

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে খুঁজছে পুলিশ

অনুদান পেল রাজশাহী নগরের ২৩ শিক্ষাপ্রতিষ্ঠান

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এইচএসসিতে অংশ নিলেন লালপুরের প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী

মোহনপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নদী রক্ষায় রাজশাহীতে মিনি ম্যারাথন

সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি বিএনপি নেতার