হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে চলছে সিন্ডিকেট সভা, তিন দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

রাবি প্রতিনিধি  

শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের বাসভবনে চলছে সিন্ডিকেট সভা। সভা চলাকালে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থীদের একাংশ উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিন্ডিকেট সভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আন্দোলন শুরু করেন বিক্ষোভকারীরা।

এ সময় তাঁরা ‘ফ্যাসিস্টদের সিন্ডিকেট, মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক বনি আদমের অপসারণ, নিয়োগের নীতিমালা বাতিল ও উত্থাপিত সিন্ডিকেটে অবৈধভাবে নিয়োগ বাতিল করা।

এ সময় বিভাগের সাবেক শিক্ষার্থী ওমর শাহজাহান বলেন, বিভাগের সভাপতি তাঁর পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে তিনটি শূন্য পদের বিপরীতে একটি পদ উল্লেখ করে বিজ্ঞপ্তি দেন। কারণ, তাঁর পছন্দের প্রার্থী আগামী সার্কুলারে নিয়োগ দেবেন। এদিকে সভাপতি নিজেও অবৈধ আর তিনি নিজেও চাচ্ছেন অবৈধভাবে তাঁর পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে।

আরেক সাবেক শিক্ষার্থী শাহ মাহমুদ বলেন, ‘আমরা আমাদের তিনটি দাবিতে এখানে অবস্থান নিয়েছি। উপাচার্যের কাছে বিষয়টি উত্থাপিত করব। যদি উপাচার্য সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমরা পরবর্তী কর্মসূচিতে যাব।’

আজকের পত্রিকার দুর্গাপুর প্রতিনিধির বাবার ইন্তেকাল

চুলার আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, দগ্ধ স্ত্রী হাসপাতালে

যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুজন গ্রেপ্তার, একজনকে জামিন দিলেন ওসি

বাজারে অপরিপক্ব আম, তদারকি নেই প্রশাসনের

রাজশাহীতে টিসিবির ট্রাকের সামনে নিম্ন আয়ের মানুষের ভিড়

৫ দফা দাবিতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

ক্যামেরা প্রস্তুত করে রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা

প্রতিষ্ঠানের নামে সংবাদ সম্মেলন বিএনপির, জানেন না ঠিকাদার

রাজশাহীর আম নামানো শুরু হচ্ছে ১৫ মে

বিদেশি পর্যটকদের হেনস্তা: অভিযুক্ত দুই ‘কনটেন্ট ক্রিয়েটর’ আটক