হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় মদপানে ৩ যুবকের মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতদের আরেক বন্ধু মুক্তার হোসেন গা ঢাকা দিয়েছেন। 

নিহতরা হলেন উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নাঈমুর রহমান নিশাত (২০)। 

নিহত শারিকুল ইসলাম পিন্টুর বাবা আক্কাস আলী বলেন, ‘বিকেল ৩টার দিকে ছেলে পিন্টু খাওয়াদাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর জানতে পারি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারছি না।’ 

স্থানীয় পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে বিলউরাইল গ্রামের মাঠে চার যুবক একসঙ্গে মাদপান করেন। এর কিছু পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশিক মারা যান। অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ কুমার বলেন, ‘হাসপাতালে নেওয়ার আগেই পিন্টু ও নিশাতের মৃত্যু হয়েছে।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এরপর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।’ 

ওসি আরও বলেন, এই মুহূর্তে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভুয়া পুলিশ পরিচয়ে তেল সংগ্রহের চেষ্টা, যুবককে জরিমানা

হামের উপসর্গ নিয়ে রামেকে আরও তিন শিশুর মৃত্যু, ভর্তি ২৫

রাজশাহীতে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল শুরু

রাজশাহীতে আন্তজেলা ডাকাত চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর উপহারের অটোরিকশা পেয়ে খুশি টুলি বেগম

রামেক হাসপাতালে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

রাস্তায় পড়ে ছিল স্কচটেপ মোড়ানো লাইটার, রিভলবার ভেবে চাঞ্চল্য

স্থবির রাবির সাংস্কৃতিক অঙ্গন

রাজশাহীতে সাংবাদিককে মারধর করলেন বিএনপির নেতা-কর্মীরা