হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে থার্টিফার্স্ট নাইটে যা যা করা যাবে না, আরএমপির নির্দেশনা

­নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আগামী ৩১ ডিসেম্বর (থার্টিফার্স্ট নাইট) রাজশাহীতে রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান কিংবা বাড়ির ছাদে গান-বাজনা করা যাবে না। কোনোরকম বাদ্যযন্ত্র এবং ডিজেপার্টিও করা যাবে না। আতশবাজি, ফানুস ওড়ানো কিংবা পটকাও ফুটানো যাবে না। এসব ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ।

গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওই ২৪ ঘণ্টায় শহরের বার ও মদের দোকানগুলোও বন্ধ রাখতে হবে। দেশি ও বিদেশি মদ, স্পিরিট, অ্যালকোহলসহ সব ধরনের মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো, রাস্তায় মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যে কোনো প্রকার হয়রানি বা ইভটিজিংকারী উচ্ছৃঙ্খল ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহীর আব্দুর রাজ্জাক হত্যা মামলার দুই আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ: স্ক্যান করা ভাউচার দিয়ে ছাত্রদের টাকা আত্মসাৎ

জুলাইয়ের আগে যা দেখেছিলাম, জুলাইয়ের পরেও তা দেখি: সারজিস আলম

রাজশাহীর দুর্গাপুর: ন্যায্যমূল্য মিলছে না, করলা ফেলে দিচ্ছেন কৃষক

সম্পদ নিয়ে আতঙ্কে মাদক কারবারিরা

রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চাঁদাবাজির প্রতিবাদ করায় কলেজছাত্রকে ‘মারধর’, ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা

সিরাজগঞ্জ ও নওগাঁয় বজ্রপাতে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা কারাগারের এক কয়েদির মৃত্যু