হোম > সারা দেশ > রাজবাড়ী

র‍্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ২

রাজবাড়ী প্রতিনিধি

মো. জুয়েল ওরফে সানি ও লিমন মিয়া। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় র‍্যাব পরিচয়ে মুরগির পিকআপ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পাংশা মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ থেকে ফরিদপুরগামী একটি মুরগিবোঝাই পিকআপভ্যান ভোরে পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। সে সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র‍্যাবের পোশাক পরে কয়েকজন পিকআপভ্যান গতি রোধ করে। পিকআপভ্যানের চালক ও সহকারীকে মুখ বেঁধে একটি মাইক্রোবাসে কুষ্টিয়ায় নিয়ে ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায়। আর মুরগিবোঝাই পিকআপ ফরিদপুর হয়ে বরিশালের দিকে চলে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল আরও জানান, পুলিশ অভিযান চালিয়ে বরিশালের রুপাতলি থেকে পিকআপভ্যান উদ্ধার করেছে। গ্রেপ্তার মো. জুয়েল ওরফে সানি ও লিমন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি করে ডাকাতিসহ চারটি করে মামলা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা-মারধর, ভিডিও মুছে ফেলার অভিযোগ

কোটি টাকা আত্মসাতের অভিযোগ: উধাও ডাকঘরের লেটার রাইটার

তিন দশকেও চালু হয়নি কেন্দ্রীয় বাস টার্মিনাল

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

রাজবাড়ীর পাংশায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্কুল ফাঁকির শাস্তি, লাগাতে হবে ৮০০ গাছ

দৌলতদিয়ার পদ্মার তীর: ভাঙনের ঝুঁকিতে ফেরিঘাট

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: বৈধ কাগজপত্র ছাড়াই চলছিল এসবি সুপার ডিলাক্স

নিখোঁজ জামায়াতের কর্মীর দগ্ধ লাশ উদ্ধার