হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন পাংশা উপজেলার মৈশালা গ্রামের অসিথের ছেলে স্বাধীন (১৭) এবং কালুখালী উপজেলার ঘিকমলা এলাকার আরিফ (২৫)। এ ঘটনায় দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে একজনের নাম শওন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে পাংশা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, পাংশার দিক থেকে দুটি মোটরসাইকেলে চারজন কালুখালীর দিকে আসছিলেন। পথে বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। সে সময় পেছনে থাকা মোটরসাইকেলটিও ধাক্কা লেগে পড়ে যায়। পরে অজ্ঞাত একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত দুজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

ওসি হেলাল উদ্দিন ব‌লেন, পুলিশের প্রাথমিক ধারণা, মোটরসাইকেল দুটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এরপরও তদন্ত করছে পুলিশ। সেই সঙ্গে চাপা দেওয়া গাড়ি ও চালককে ধরারও চেষ্টা অব্যাহত রয়েছে।

ফে‌রিঘাটে বাসডু‌বি: ঘাট প‌রিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

দৌলতদিয়ায় দুর্ঘটনা: সেই বাসের নিবন্ধন স্থগিত, মালিককে শোকজ

দৌলতদিয়ায় বাসডুবি: বাসচালক স্বামীকে হারিয়ে দিশেহারা অন্তঃসত্ত্বা স্ত্রী

পদ্মায় বাসডুবিতে মৃত ২৬ জনের পরিচয় শনাক্ত

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

ফেরিঘাটে বাসডুবি: তদন্তে দুই কমিটি, তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন

ফেরিঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ান ও তাঁর মা-ভাগনের লাশ দাফন

ফেরিঘাটে বাসডুবি: পরিদর্শনে এসে যা বললেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান

দৌলতদিয়ায় বাসডুবি: ৩০ ফুট পানির নিচ থেকে আরেক লাশ উদ্ধার, নিহত বেড়ে ২৬

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৩