হোম > সারা দেশ > রাজবাড়ী

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুস্পষ্ট প্রস্তাবনা দেওয়া হবে। সেই প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানানো হবে। তবে স্থানীয় নির্বাচনে এনসিপি কোনো জোটের হয়ে অংশ নেবে না; দলটি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে পাঁচ জেলার নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনাবিষয়ক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

মাদক সিন্ডিকেট প্রসঙ্গে নাহিদ বলেন, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদকের সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগ প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে। ফলে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকারদলীয় নেতা-কর্মীদের সম্পৃক্ততা রয়েছে। তাঁদের দৌরাত্ম্য ঠেকানো না গেলে মাদক নির্মূল করা সম্ভব নয়।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম জানান, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সম্ভাবনা তিনি দেখছেন না। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার, নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজেরা এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সরকারদলীয় অন্তর্কোন্দলে কয়েক শ মানুষ মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ করা হয়েছে। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়। এ জন্য আমরা সংস্কারের প্রস্তাব দেব।

এনসিপির এ নেতা বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুস্পষ্ট প্রস্তাবনা দেওয়া হবে। সেই প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানানো হবে। তবে স্থানীয় নির্বাচনে এনসিপি কোনো জোটের হয়ে অংশ নেবে না; দলটি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, এই সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করা হয়নি।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যকর কোনো তৎপরতা নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, প্রতিবেশী দেশ বাংলাদেশকে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করছে। দলটির পরাজয় হলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে বলে দাবি করেন তিনি।

এনসিপির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতা-কর্মীরা অংশ নেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

সংশ্লিষ্টরা জানান, জেলা ও স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নির্ধারণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, স্বতন্ত্রভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

অটোরিকশায় এসে মাস্ক পরা দুর্বৃত্তদের গুলি, রাজবাড়ীতে গুলিবিদ্ধ ব্যবসায়ী নেতা

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বালিয়াকান্দিতে বাইরে বিক্রির জন্য নেওয়া ৪০ বস্তা ইউরিয়া আটকে দিলেন স্থানীয়রা

রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ১৩ মামলার আসামি নিহত

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

দৌলতদিয়া যৌনপল্লিতে ৬০ বোতল মদসহ নারী আটক

রাজবাড়ীতে প্রায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

পদ্মায় নৌকাবাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবল নৌকা, আহত ১৭